চার শ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল মঙ্গলবার তিতাস গ্যাসের প্রায় চার শ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কালিয়াকৈর তিতাস গ্যাস কার্যালয় সূত্র জানায়, কালিয়াকৈরের খাড়াজাড়া থেকে রসুলপুর পর্যন্ত দালাল চক্রের মাধ্যমে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধভাবে প্রায় ৪০০ রাইজারে সংযোগ দেওয়া হয়। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই এলাকায় কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলামের নেতৃত্বে তিতাস গ্যাস কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।