চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি বাজার থেকে মাদামবিবির হাট পর্যন্ত চার শতাধিক অবৈধ স্থাপনা গত রোববার উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে ভাটিয়ারি বাজার থেকে উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয় লোকজন প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা উপেক্ষা করে বুলডোজার দিয়ে কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়। পরে দখলকারীরা নিজেরাই স্থাপনা ভেঙে জিনিসপত্র সরিয়ে নিতে থাকে। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট কুল প্রদীপ চাকমা।