চার শতাধিক আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গৌরীপুর ইউনিয়নের সরকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ওই রাতেই দাউকান্দি থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক ৩৪ জনের নাম উল্লেখসহ চার শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, শনিবার বেলা দুইটার দিকে ভোট চলাকালে দুষ্কৃতকারী ব্যক্তিরা অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে দুই কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৫৫টি গুলি ছোড়ে।