চার শিল্পপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক থেকে ঋণ নিয়ে চেক প্রত্যাখ্যান অভিযোগের মামলায় চার শিল্পপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।
চার শিল্পপতি হলেন নুর জাহান গ্রুপের মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান জহির আহমেদ এবং তাঁর ভাই একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান, এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলম।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কামাল উদ্দিন আহামঞ্চদ প্রথম আলোকে বলেন, ব্যাংকের দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন হাজির না হওয়ায় চার শিল্পপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, জহির আহমদ ও টিপু সুলতান যৌথভাবে এক মামলায়, টিপু সুলতান তিন মামলায় এবং শাহাব উদ্দিন দম্পতির বিরুদ্ধে তিন মামলায় পরোয়ানা জারি করেন আদালত।