চার শিশু-কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া চার শিশু-কিশোরকে গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে রয়েছে তিনটি ছেলে ও একটি মেয়ে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহায়তায় এদের ফিরিয়ে আনা হয়। ওই চার শিশু বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে যায় এবং বিএসএফের সদস্যদের হাতে আটক হয়। সেখানে বিচারকাজ শেষে তাদের বহরমপুর জেলার একটি আনন্দ আশ্রমে রাখা হয়।