চার শিশু হত্যা: আসামি সাহেদের তিন দিনের রিমান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে হত্যা মামলার অন্যতম আসামি সাহেদ আলীর দ্বিতীয় দফায় আজ সোমবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পাঁচ দিনের রিমান্ড শেষে পুলিশ আজ সাহেদ আলীকে বিচারিক হাকিম মো. কাউসার আলমের আদালতে হাজির করে। তাঁর সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব-৯ গত বৃহস্পতিবার ভোর রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেঔরগাছ এলাকা থেকে সাহেদকে আটক করে। অপর আসামি বাচ্চু মিয়া র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।