চার শিশুর জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন কাজল আক্তার নামের এক প্রসূতি। গত শনিবার রাত ১০টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে এ চার শিশুর জন্ম হয়। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। কাজল লক্ষ্মীপুর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের প্রবাসী মো. জাকির হোসেনের স্ত্রী। এ দম্পতির আরও একটি মেয়ে (৮) আছে। হাসপাতালের পরিচালক আবদুর রহমান বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে শিশুগুলোর জন্ম হয়। গাইনি চিকিৎসক শামিমা নাসরিন বলেন, চার নবজাতক সুস্থ আছে। মা একটু অসুস্থ। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।