চার সচিব ও রাজউক চেয়ারম্যানের প্রতি রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের চার সচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। এক আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।চার সচিব হলেন গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন, শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার, শিল্পসচিব মঈন উদ্দিন আবদুল্লাহ, পরিবেশ ও বনসচিব শফিকুর রহমান পাটোয়ারি এবং রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা। রুলে তাঁদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালত সূত্র জানায়, ২৭ মে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি ওই আবেদনটি করে।