চার সচিব পদে রদবদল
স্বাস্থ্য মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সরকারি কর্মকমিশন ও বিসিএস একাডেমির সচিব পদে রদবদল করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এ খবর জানিয়েছে।
নৌসচিব সৈয়দ মনজুরুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পাট ও বস্ত্রসচিব ফনীভূষণ চৌধুরী অবসরে যাওয়ার কারণে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদউদ্দিন চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিসিএস একাডেমির রেক্টর শফিক আলম মেহেদীকে নৌ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর বিসিএস একাডেমির রেক্টর করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসেনকে।
অনিয়ম করে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার ঘটনায় স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিঞা এবং পিএসপির সচিব এ কে এম আমির হোসেন স্বেচ্ছায় অবসরে যান।