চার সচিব পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার সচিব পদে রদবদল ও একজনকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। গতকাল সংস্থাপন মন্ত্রণালয় এ বিষয়ে সরকারি আদেশ জারি করে।সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়; বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল আওয়াল মজুমদারকে ভূমি সংস্কার বোর্ডের ভারপ্রাপ্ত সদস্য; সাবেক আইন সচিব কাজী হাবিবুল আওয়ালকে সংসদ সচিবালয়ে এবং ধর্ম মন্ত্রণালয়ের আবদুর রব হাওলাদারকে বিজ্ঞান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। এ ছাড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগে শহীদুল হককে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।কচুয়ায় সহকারী কমিশনারের মাথা ফাটাল ছাত্রলীগ