চার সদস্য প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর ও এনায়েতপুর এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে চার সদস্য প্রার্থীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ইসমাইল হোসেন এই আদালত পরিচালনা করেন।  দণ্ড পাওয়া চারজন হলেন এনায়েতপুর এলাকার আফাজ উদ্দীন, রূপনাই গ্রামের শাহজাহান আলী, শাহজাদপুরের ধীতপুর গ্রামের সেলিনা মোশারফ ও দ্বাড়িয়াপুর এলাকার মৌসুমী খান।