চার সন্তান প্রসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতকে রোকসানা বেগম নামের এক গৃহবধূ একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। রোকসানা ছাতক পৌর শহরের চরেরবন্দ এলাকার দিনমজুর সাদিক মিয়ার স্ত্রী। স্থানীয় লোকজন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতেই একজন ধাত্রীর সহযোগিতায় স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেন রোকসানা। পরে মা ও সন্তানদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক আবু সালেহীন খান বলেন, নবজাতকদের ওজন কিছুটা কম। একজনের শ্বাসকষ্ট আছে। তাই মা এবং নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে সেবা দেওয়ার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।