চার সন্দেহভাজন ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে দেশীয় একটি বন্দুক, দুটি ছোরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত চার ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। ওই ব্যক্তিরা হলেন মো. সেলিম (২৮), মো. লিয়াকত আলী (২৭), বেলাল হোসেন (২৫) ও মো. শাহজাহান (২৪)। প্রথম তিনজনের বাড়ি পটিয়ার ছনহরা এলাকায়। শাহজাহান কক্সবাজারের চকরিয়া থানা এলাকার বাসিন্দা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ অভিযানের নেতৃত্ব দেন।