চার সাংবাদিককে মারধরের প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে দীপ্ত টিভির দুজনসহ চার সাংবাদিককে মারধর ও সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল শনিবার সকালে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। পঞ্চগড় প্রেসক্লাবের সামনে পঞ্চগড় সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও ব্যবসায়ীরা অংশ নেন। উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাপ্তাহিক পঞ্চবার্তার সম্পাদক আলমগীর জলীল তালুকদার, চ্যানেল ২৪ পঞ্চগড় প্রতিনিধি হোসেন রায়হান, এটিএন বাংলা ও এটিএন নিউজের হারুন উর রশীদ, দৈনিক আলোকিত উত্তর-এর সম্পাদক আবুল কাশেম, এনটিভি ও ঢাকা ট্রিবিউনের সাজ্জাদুর রহমান, বাংলা ভিশনের মোশাররফ হোসেন, আরটিভির রাজিউর রহমান, সময় টিভির আবু সালেক রহিম, মাছরাঙা টিভির খোরশেদ আলম, ৭১ টিভির রফিকুল ইসলাম, দীপ্ত টিভির জামিল চৌধুরী, মানবজমিন-এর সাবিবুর রহমান, দৈনিক করতোয়া-এর সামসউদ্দিন চৌধুরী কালাম, বাংলাদেশ প্রতিদিন-এর সরকার হায়দার, যায়যায়দিন-এর আবদুল কাইয়ুম প্রমুখ।