চার সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বেগমপুর-কালনিচর সড়কে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে চারটি সেতুর উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে চারটি সেতু ও ১৫ কিলোমিটার সড়ক উদ্বোধন করেন। জগন্নাথপুর উপজেলা এলজিইডির দপ্তর সূত্র জানায়, সড়কে সাত কোটি টাকা ব্যয়ে চারটি সেতু নির্মিত হয়েছে। ১৫ কিলোমিটার সড়ক নির্মাণকাজে ব্যয় হয়েছে ১৩ কোটি টাকা।