চার স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী, হবিগঞ্জের মাধবপুর, গাইবান্ধা ও টাঙ্গাইলের ঘাটাইলে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফেনী: গতকাল শনিবার সকালে সোনাগাজী উপজেলার কেরামতিয়া বাজারের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় বাহার (৩৪) নামে একজন ঠিকাদার নিহত হয়েছেন। নিহত ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী চর সাহাভিখারী গ্রামে। শুক্রবার রাতে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছাদু মিয়া (৬০) নামে একজন মাটিকাটা শ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি রংপুরে। মাধবপুর (হবিগঞ্জ): গতকাল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে অপর একটি বাস ধাক্কা দিলে দাঁড়ানো বাসটির চালক নিহত হন। নিহত চালক মিয়াব আলীর বাড়ি উপজেলার শ্রীধরপুর গ্রামে।গাইবান্ধা: গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের বটতলীতে শুক্রবার বাসের চাকায় পিষ্ট হয়ে আবদুস সালাম (৩৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে।ঘাটাইল (টাঙ্গাইল): শুক্রবার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রতনবরিস নামক স্থানে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী উপজেলার সঠিবাড়ী গ্রামের জাহিদুল (১৬) ও বোয়ালখালী গ্রামের সবুজ (১৬) নিহত হন।