চার সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চারটি স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু, পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত: শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি জানান, গতকাল বুধবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাচল নামক স্থানে দুর্ঘটনায় মো. ইমন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। ভৈরব থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মহসীন (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন একই উপজেলার উপসহকারী প্রকৌশলী এমাদউদ্দিন (৫৫)। ভৈরব-কিশোরগঞ্জ সড়কের কুলিয়ারচরের কলাকুপা এলাকায় গতকাল বুধবার সকালে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।নরসিংদী প্রতিনিধি জানান, শিবপুরে সড়ক দুর্ঘটনায় শমসের মিয়া (৫০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগর এলাকায় দায়িত্বরত অবস্থায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। জামালপুর প্রতিনিধি জানান, বকশীগঞ্জ উপজেলায় গতকাল দুপুরে পণ্যবাহী একটি মোটরগাড়ির চাপায় গোলাম মওলা (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।