চার হাজার কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা পরিষদ গত আড়াই বছরে চার হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। ওই সময়ে প্রায় চার হাজার বেকার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়েছেন। গতকাল রোববার দুপুরে জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত লেদার টেকনোলজির ওপর প্রশিক্ষণার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিষদের প্রশাসক মো. আখতারুজ্জামান এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন এফবি ফুটওয়্যার কারখানার কর্মকর্তা সৈয়দ আসাদুজ্জামান। পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেকের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন কারখানায় কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।