চার হাজার কেজি পিরানহা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিশারিঘাটে অভিযান চালিয়ে চার হাজার কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ভোরে জেলা মৎস্য দপ্তর ও পুলিশের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার এই আদালত পরিচালনা করেন। অভিযানে পিরানহা বিক্রির দায়ে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা ও নয় হাজার টাকা জরিমানা করা হয়।