চার হাজার চারাগাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) দুটি ব্লক থেকে বিভিন্ন জাতের চার হাজার চারাগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধ ও শুক্রবার রাতে কেইপিজেডের বাগানে প্রবেশ করে এ ঘটনা ঘটায় তারা।
কেইপিজেড সূত্র জানায়, গত বুধবার রাতে কেইপিজেডের বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের ই-ব্লক থেকে দুই হাজার পেয়ারাগাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শুক্রবার রাতে বড় উঠান এলাকার বি-ব্লক থেকে আরও দুই হাজার গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। কেটে নেওয়া গাছগুলোর মধ্যে পেয়ারা ছাড়াও নারকেল ও আকাশিগাছ রয়েছে। কেইপিজেডের মহাব্যবস্থাপক আফতাব উদ্দিন আহমেদ বলেন, ‘কেইপিজেড এলাকায় সবুজ বনায়নের জন্য আমরা বিভিন্ন প্রজাতির প্রায় ১৬ লাখ গাছ লাগাই। কিন্তু রাতের আঁধারে সেখান থেকেই গাছ কেটে নিচ্ছে দুর্বত্তরা। এ ব্যাপারে থানাকে জানানো হয়েছে।’ এ ব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম কুমার বলেন, ‘কেইপিজেড এলাকা থেকে গাছ কেটে নেওয়ার ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’