চার হাজারে কেনা ছয় হাজারে বেচা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার হাজার টাকায় কক্সবাজার জেলার মহেশখালী থেকে কেনা হয় দেশীয় এলজি। নগরে এনে এই এলজি বিক্রি করা হয় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকায়। ক্রেতার কাছে অস্ত্র পৌঁছে দিয়ে বাহক পায় মাত্র ৬০০ টাকা।গত রোববার রাতে নগরের কোতোয়ালি থানাধীন চন্দনপুরা দমকল স্টেশনের সামনে থেকে তিনটি দেশীয় এলজিসহ দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে গ্রেপ্তার দুজন অস্ত্র কেনাবেচার এসব তথ্য সাংবাদিকদের জানান।গ্রেপ্তার দুজন হলেন খাইরুল আলম (৪৫) ও আবদুল হক ওরফে দুলা মিয়া (৪৩)। দুজনই কক্সবাজার জেলার মহেশখালী থানার নতুন বাজার এলাকার বাসিন্দা। খাইরুল আলম ও আবদুল হক চাচা-ভাতিজা। তাঁদের কাছ থেকে তিনটি দেশীয় এলজি উদ্ধার করে পুলিশ।