চার হোটেলের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বুধবার দুপুরে বিভিন্ন খাবারের হোটেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে চারটি হোটেলের মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোহাম্মদ সাইফুল কবিরের নেতৃত্বে উপজেলার চন্দ্রা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। পলাশ হোটেল মালিককে দুই হাজার টাকা, সকাল-সন্ধ্যা হোটেল পাঁচ হাজার, মামা-ভাগনে হোটেল দুই হাজার এবং টাঙ্গাইল সুইটমিট মালিকের এক হাজার টাকা জরিমানা করা হয়।