চারঘাটে ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান ও সচিব নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ধাক্কায় গতকাল বুধবার বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম (৫৬) ও সচিব রফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে চারটার দিকে একটি মোটরসাইকেলে করে চেয়ারম্যান সচিবকে সঙ্গে নিয়ে ইউনিয়নের জোতকার্তিক গ্রামে আফাজ ডাক্তারের বাড়িতে মাঠ দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বোনাপাড়া রেলক্রসিং পার হতে গেলে রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের ছিন্নভিন্ন লাশ তুলে বাড়িতে পৌঁছে দেয়। ওই রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।চেয়ারম্যানের আবদুস সালামের বাড়ি ইউনিয়নের নন্দনগাছি ফকিরপাড়া গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। রফিকুল ইসলামের বাড়ি উপজেলার ঝিকরা গ্রামে।