চারঘাটে তিনটি বাড়ি থেকে ভেজাল সার উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার তিনটি বাড়ি থেকে গতকাল শনিবার ৭০ বস্তা ভেজাল সার ও সার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের ঝাঁউবোনা ভাটপাড়া গ্রামের ওই তিনটি বাড়িতে দীর্ঘদিন ধরে ভেজাল সার তৈরি হয়ে আসছিল। ভারতীয় সার এনে বস্তা ভেঙে তাতে ভেজাল মিশিয়ে নতুন বস্তায় ভরে সেলাই করে তা বাজারজাত করা হতো। খবর পেয়ে পুলিশ গতকাল ওই বাড়িগুলোতে অভিযান চালায়। সাইফুল ইসলামের বাড়ি থেকে ৫০ বস্তা ভেজাল সার ও বস্তা সেলাইয়ের যন্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া তোতা মিয়ার বাড়ি থেকে ২০ বস্তা ভেজাল সার ও এনামুলের বাড়ি থেকে ২০টি খালি বস্তা উদ্ধার করা হয়।অভিযান চলাকালে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এনামুল কবির ও চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ উপস্থিত ছিলেন।