চারঘাটে ৩০ মণ আম ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাট উপজেলায় ৩০ মণ কাঁচা আম জব্দ করা হয়েছে৷ রাসায়নিক দিয়ে পাকানোর প্রস্তুতির খবর পেয়ে গত শনিবার রাতে উপজেলা প্রশাসন কালুহাটি গ্রাম থেকে এগুলো জব্দ করে৷ গতকাল রোববার আমগুলো চারঘাট থানার চত্বরে ধ্বংস করা হয়।
এলাকাবাসী জানান, কালুহাটি গ্রামের আম ব্যবসায়ী আবুল হোসেন শনিবার তাঁর গাছের ৩০ মণ ২০ কেজি আম পাড়েন। আমগুলো ২০-২৫ দিন পর পাকার কথা। তাই আম পাড়তে দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়। তারা শনিবার বিকেলে আবুল হোসেনের আম রাখার ঘরে তালা লাগিয়ে প্রশাসনের কাছে খবর পাঠান।
ইউএনও রাসেল সাবরিন বলেন, হাতেনাতে রাসায়নিক দ্রব্য না পাওয়ায় আমের মালিককে কোনো দণ্ড দেওয়া হয়নি। শুধু আমগুলো ধ্বংস করা হয়েছে।