চারজন অগ্নিদগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগে গতকাল মঙ্গলবার মামা-ভাগনেসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ চারজন হলেন মো. জুয়েল (৪০), তাঁর মামা আবদুর রাজ্জাক (৪৫), শাহ আলম (৩৮) ও শাকিল আহমেদ (৩৪)। হাসপাতালে জুয়েল সাংবাদিকদের জানান, তাঁর বাড়ির মাটির নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। তাঁর ধারণা, ওই লাইন ফুটো হয়ে গ্যাস ওই ঘরে ছড়িয়ে গিয়েছিল। দেশলাই জ্বালানোর পর এ ঘটনা ঘটে।