প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি পৌরসভার ভুরঘাটা গ্রামে সংখ্যালঘুর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ গত সোমবার রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন চার ডাকাতকে আটক করেছে। মাদারীপুর সদর ও কালকিনি থানার পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। রোববার রাতে জয়দেব দাসের ঘরে হানা দিয়ে ডাকাত দল ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে। আটক ব্যক্তিরা হচ্ছেন হেমায়েত হোসেন, মুহিত, জাফর হাওলাদার ও সাহালোম হাওলাদার।
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি