চারজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসের সামনে থেকে গতকাল বুধবার দুটি আগ্নেয়াস্ত্রসহ চার যুবককে আটক করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) দলের সদস্যরা তাঁদের আটক করেন।গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন রহিম (২৫), কাবুল (৩০), কামরুল (২৬) ও রোমান (২৮)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্র দুটিতে ১৩টি গুলি ভরা ছিল। ডিবি পুলিশের সূত্র জানায়, ডিবির সোয়াটের পরিদর্শক মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল বেলা ১১টার দিকে মার্কিন দূতাবাসের সামনে সাদা রঙের একটি প্রাইভেটকার থামায়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে দুটি অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। ভুয়া নম্বরপ্লেট লাগানো ওই গাড়িটিও আটক করা হয়।