চারজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্টের সামনে কদম ফোয়ারা ও জাতীয় প্রেসক্লাবের মাঝামাঝি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার পুলিশ নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মোহাম্মদ আজিজ (২২), ও মার্কেটিং বিভাগের ছাত্র জাহাঙ্গীর আলম (২৭), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন এমবিএর ছাত্র আবদুল্লাহ আল মবিন (২৬) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সৈয়দ মোহাম্মদ গালিব (৩০)।