চারজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-নওগাঁ মহাসড়কের বগুড়ার আদমদীঘির পশ্চিম বাজারে গতকাল দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দুটি অটোরিকশা ও একটি রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। আহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশাচালক রুহুল আমিন (২৫), ভ্যানচালক কোরবান আলীকে (২৮) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পথচারী মোকছেদ আলী (৬০) ও ছোট সাইদুল ইসলামকে (১৮) আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।