প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারক চক্রের নেতা ও সদস্য সন্দেহে ফরিদপুরের মধুখালীর ডুমাইর গ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে র্যা ব-৮-এর একটি দল ডুমাইন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. সেলিম (২৫), সাদ্দাম ওরফে ইরাক (৩৫), পরেশ সরকার (২৫) ও জাহিদ শেখ (৩১)। সবাই একই উপজেলার বাসিন্দা। মধুখালী থানার ওসি রুহুল আমিন বলেন, র্যা ব বাদী হয়ে গতকাল মঙ্গলবার মামলা দায়ের করেছে।