চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রংপুরের বেসরকারি একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালকসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার দোয়ানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর কোতোয়ালি থানার উত্তম গ্রামের অ্যাম্বুলেন্সচালক মোজাফর হোসেন, সহকারী চালক রংপুর ধাপ এলাকার সফিকুল ইসলাম, রংপুর কোতোয়ালি থানার বাওয়াই পাড়ার গ্রামের সাদেকুল ইসলাম ও হাতীবান্ধার ধওলাই গ্রামের শফিকুল ইসলাম। হাতীবান্ধা থানার এসআই মিজানুর রহমান বলেন, ওই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়।