প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মানিক, আল আমিন, সাইফুল ইসলাম ও মো. সিরাজ। র্যাব জানায়, আগ্রাবাদ এলাকায় একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেন র্যাব সদস্যরা। কিন্তু গাড়িটি না থেমে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে চারটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা হয়েছে।