চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ১০০ ইয়াবা বড়িসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার চকপাথালিয়া ও মহীপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, উপজেলার চকপাথালিয়া গ্রামের একটি মুরগির খামার থেকে তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছে ২০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ছাড়া মহীপুর কলোনি এলাকায় ৮০টি ইয়াবা বড়িসহ আরেক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম পশ্চিমপাড়া গ্রামে।