প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু থানার পুলিশ গত শুক্রবার রাতে বিএনপির চারজন নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পীলখঞ্জ গ্রামের জাহিদুল ইসলাম (৪৬), নারহট্ট গ্রামের রাজু আহম্মেদ (৫০), কালাইয়ের ভাদাহার গ্রামের আবদুস সবুর (৪৫) ও কালাই গ্রামের শানু আহম্মেদ (৪০)। কাহালুর থানার এসআই মতিয়ার রহমান বলেন, জাহিদুল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, রাজু নারহট্ট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আবদুস সবুর কালাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শানু কালাই ইউনিয়ন বিএনপির সদস্য। তাঁরা নাশকতা মামলার আসামি। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি