চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার ৫৭৮ বোতল ফেনসিডিল, ২৫টি ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মুগরী গ্রামের মনির হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পুলতডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদ, রাজশাহীর চারঘাট উপজেলার চর মোক্তারপুর গ্রামের টুটুল ও বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামের আবদুল মালেক। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।