চারজন গ্রেপ্তার একজন পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকি থেকে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে জাহাঙ্গীর আলম নামের একজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত গতকাল বুধবার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নগরের খুলশী থানার এসআই রাসেল মিয়া জানান, জাহাঙ্গীর আলমকে খুলশী থেকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি নিহত কামরুল ও ফোরকানের বন্ধু। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া মামলার এজাহারভুক্ত অপর আসামি শাহ আলমসহ তিনজনকে গতকাল খাগড়াছড়ি থেকে আটক করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশ।