চারজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরে খাবারের একটি দোকানে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগেছে। আগুনে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। আয়েশা রেস্তোরাঁয় গত রোববার বিকেলে এ আগুন লাগে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. রফিক (৪৫), দেলোয়ার হোসেন (৩৫), মো. ফয়েজ (২০) ও মো. বাবুল (২২)। তাঁদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রেস্তোরাঁর মালিক হাজি আবু তাহের পাটওয়ারী বলেন, দোকানে রান্নার কাজ চলছিল। এ সময় গ্যাস সিলিন্ডারে রেগুলেটর লাগাতে গেলে পাইপ ছিদ্র হয়ে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে।