চারজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গতকাল রোববার মাদক সেবন ও উত্ত্যক্ত করার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ। মাদক সেবনের দায়ে শেরখালী গ্রামের সদর আলী (৪৫) ও আবদুল আলিমকে (৩৫) চার মাস করে বিনাশ্রম এবং একই অপরাধে চুনিয়াখালী পাড়ার কাজী সজীবকে (৩০) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া উত্ত্যক্ত করার দায়ে কান্দাপাড়া গ্রামের হাবিব মোল্লাকে (২২) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ইউএনও শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।