চারজনকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক বিক্রেতা এক বছর ও দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ এ রায় দেন। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই জানান, গতকাল উপজেলার নুকালি পশ্চিমপাড়া গ্রামে গাঁজা বিক্রি করার সময় মুকুল আহমেদ (৪০), ছোটবায়রা গ্রামের বাবু মণ্ডল (৩৫); গাজা সেবন করার সময় কান্দাপাড়া গ্রামের আবদুল হাকিম (৩০) ও শাকতোলা গ্রামের বাবু মোল্লাকে (৩৫) হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।