চারজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্র, জন্ম ও শিক্ষাগতযোগ্যতার সনদ জাল করার অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগর এলাকায় দুটি দোকানে অভিযান চালিয়ে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ সদরের ইউএনও গাউছুল আযম গতকাল বৃহস্পতিবার এই জরিমানা করেন। এঁরা হলেন আবদুল মান্নান, রেজাউল, শাকিল এবং অজিত রাজবংশী। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।