প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বামনা উপজেলায় গতকাল সোমবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলাকালে সদর আর-রশীদ ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তিন ভুয়া পরীক্ষার্থী ও তাদের সহযোগিতা করায় এক মাদ্রাসা সুপারকে আটক করা হয়। ভুয়া পরীক্ষার্থীরা হলো বুকাবুনিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মো. অলী উল্লাহ, মো. হাসিবুর রহমান ও মো. সাব্বির। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহাবুব রশিদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া একই মাদ্রাসার সুপার মো. নজরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।