চারজনকে পুরস্কার দিল কার্ডিও কেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসা বিষয়ে মানসম্পন্ন লেখার জন্য চার ব্যক্তিকে পুরস্কার দিয়েছে কার্ডিও কেয়ার। গতকাল শুক্রবার ধানমন্ডির কার্ডিও কেয়ার হাসপাতালে এ পুরস্কার দেওয়া হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তাহসান রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক। প্রতিযোগিতায় সেরা লেখক হিসেবে ঢাকা মেডিকেলের অহিজিৎ, গোলাম মাহমুদ, তানভীর আরিফুল এবং সোহরাওয়ার্দী মেডিকেলের রিফফাত আরাকে পুরস্কার দেওয়া হয়।