চারজনকে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি হত্যা মামলায় চার ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক কবিতা খানম গতকাল সোমবার বিকেলে এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার চককির্তি গ্রামের লাল মোহাম্মদ, বজলার রহমান, মনিরুল ইসলাম ও শরিফ। মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৯ মার্চ জমিজমা নিয়ে বিরোধে দণ্ডপ্রাপ্ত চার ভাই তাঁদের ভগ্নিপতি আমির আলীকে (৫২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।