চারজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল মঙ্গলবার পৃথক ঘটনায় এক স্কুলশিক্ষার্থীসহ চারজন মারা গেছে। পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে। মিরপুর থানার এসআই মাহবুবুল হক জানান, গতকাল বেলা দুইটার দিকে কল্যাণপুরের দক্ষিণ পাইকপাড়া এলাকার লেকভিউ সড়কের এক বাসা থেকে আবদুল্লাহ আল নোমান (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। লাশটি গলায় রশি পেঁচানো অবস্থায় বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সূত্র জানায়, আবদুল্লাহর গ্রামের বাড়ি পটুয়াখালীর জাগুরবুনিয়া এলাকায়। বাবা মাহবুব হোসেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।হাসপাতাল সূত্র জানায়, গতকাল মগবাজার রেলগেটসংলগ্ন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (২২) নামের এক যুবক মারা গেছেন। তিনি মগবাজারে একটি গ্রিলের দোকানের মিস্ত্রি ছিলেন। প্রায় একই সময়ে মোহাম্মদপুরে মাথার ওপর লোহা পড়ে আবদুর রশিদ (২০) নামের একজন পাইলিংয়ের মিস্ত্রি মারা গেছেন। মোহাম্মদপুর থানার এসআই মো. বাচ্চু মিয়া জানান, গতকাল বেলা দুইটার দিকে তিনি ওই এলাকায় পাইলিংয়ের কাজ করছিলেন। এ সময় একটি লোহা খুলে গিয়ে তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার কোশাশহর এলাকায়। বাবা বিপুল মিয়া।হাসপাতাল সূত্র আরও জানায়, সড়ক দুর্ঘটনায় আহত শহীদুল ইসলাম (৩০) নামের এক যুবক গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।