প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে চুরির অপরাধে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব কুমার তাঁদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার এনায়েতপুর থানার মদন (৩৮), আলামিন (২৫), আবদুল হালিম (২৮) ও আবদুর রহিম (৩০)। এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান জানান, গত বুধবার ভোরে থানার আড়কান্দি গ্রামের ব্যবসায়ী কামরুল হাসানের বাড়িতে চুরির চেষ্টাকালে দুজনকে আটক করে জনতা। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আরও দুজনকে আটক করে গণধোলাই দেন তাঁরা। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।