প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদী থেকে চিংড়ি পোনা আহরণের দায়ে চারজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এক লাখ গলদা চিংড়ির পোনাসহ তাঁদের গ্রেপ্তার করার পর ওই সাজা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাহাদুর আলম (৩৫), হায়দার আলী (২৫), সঞ্জয় দাশ (২৮) ও রাজ দাশ (২৪)। জব্দ করা চিংড়ি কর্ণফুলীতে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন।