চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত রোববার চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পৌরসভার নয়ামাটি থেকে কাজী হোসেন, বালুয়াদিঘিরপাড় থেকে মামুন মিয়া, কাঁচপুর পুরানবাজার এলাকা থেকে রাকিব মিয়া ও মজহমপুর এলাকা থেকে কাজী সফর আলীকে ইয়াবা, গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার সকালে কাজী হোসেন ও রাকিবকে এক বছর করে, মামুন মিয়া ও কাজী সফর আলীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াতের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি