প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি তিস্তা ব্যারাজ প্রকল্পের তিস্তা নদীর ভাটিতে অবৈধভাবে শ্যালো মেশিন দিয়ে পাথর তোলার অভিযোগে চার ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সৈয়দ এনামুল কবির। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম, সামিজ উদ্দিন, নুর আমিন ও মোকছেদ আলী। তাঁদের বাড়ি ডালিয়া ও দোয়ানি ব্যারাজ এলাকায়। থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ উপজেলার দোয়ানি তিস্তা ব্যারাজ প্রকল্পের তিস্তা নদীর ভাটিতে অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে আটক করে। দণ্ডপ্রাপ্ত চার ব্যক্তিকে গতকাল শুক্রবার লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি