চারজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে হেরোইন রাখার দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন।
২০০৮ সালের ১৯ ফেব্রুয়ারি নগরের খতিবেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সরকারি কৌঁসুলি তছলিম উদ্দিন চৌধুরী বলেন, আসামি মো. শাহাদাতকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি মো. শামীম, মো. আলাউদ্দিন ও মঞ্জুরুল আলমকে পাঁচ বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেন আদালত।